Friday, May 15, 2026

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন পাক প্রধানমন্ত্রী ইমরান, দিলেন পাশে থাকার বার্তা

Date:

Share post:

করোনার জেরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার(helth syestem) নগ্ন ছবিটা স্পষ্টভাবে ফুটে উঠেছে গত কয়েক দিনে। হাসপাতালে(Hospital) বেড নেই, অক্সিজেনের(Oxygen) অভাবে একের পর এক রোগী মৃত্যুর ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে মানুষের মনে। পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা। এহেন সময়েই করোনায় বেহাল ভারতের জন্য উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন পাক প্রধানমন্ত্রী(Pakistan prime minister) ইমরান খান(Imran khan)। দিলেন পাশে থাকার বার্তা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিল শুরু হওয়া ভারত যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা করে শনিবার একটি টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে তিনি লেখেন, ‘করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হওয়া ভারতীয়দের পাশে থাকার বার্তা দিচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ এবং গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই ভয়াবহ অতিমারির বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ রুপ ফুটে উঠেছে দিকে দিকে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ি, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১। পাশাপাশি মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন।

Advt

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...