Saturday, March 14, 2026

কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পর্যবেক্ষকদের চ্যাটের নথি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা

Date:

Share post:

ভোটের আগের দিন অকারণে গ্রেফতার করা হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের। পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ (WhatsApp)চ্যাটের নথি প্রকাশ করে অভিযোগ তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। শনিবার, বীরভূমের ১১ জন প্রার্থীকে নিয়ে সভা করেন মমতা। কমিশনের পক্ষপাতদুষ্টতা নিয়ে আগেই সরব হয়েছিলেন মমতা। এবার প্রকাশ্যে আনলেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট। তৃণমূল নেত্রীর দাবি, এই কথাবার্তা পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট। বেআইনি ভাবে তাঁর দলের নেতাদের ভোটের আগের দিন আটক করা হচ্ছে। তা হচ্ছে এই পর্যবেক্ষকদের অঙ্গুলিহেলনেই- অভিযোগ মমতার। এই নথি নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেন তৃণমূল নেত্রী।

মমতার দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে তৃণমূলকে বোঝাতে ‘ট্রাভেলমঙ্গার’ কোড ব্যাবহার করা হচ্ছে। তৃণমূলীদের আটক করার কথা বলা হচ্ছে। মমতার প্রশ্ন, “কেন তৃণমূলের লোককে আগেভাগে আটক করা হবে? বিজেপিকে (Bjp) সুবিধে দেওয়ার জন্য?” সাংবাদিক বৈঠকে তিনি বলেন,  “কমিশন ফোন করে নির্দেশ দিচ্ছে আর আমার দলের নেতাদের নির্বাচনের আগে গ্রেফতার করে নিচ্ছে। আমার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। আমি নির্বাচন মিটলেই সুপ্রিম কোর্টে যাব”।

এ প্রসঙ্গে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কথা বলেন মমতা। তিনি বলেন, “ভোট এলেই অনুব্রতকে নজরবন্দি করে রাখে। নজরবন্দি করা বেআইনি। এবার অনুব্রতকে বলব নজরবন্দি করলে তার বিরুদ্ধে আদালতে যাবে”।

পক্ষপাতের  অভিযোগের  পাশাপাশি জয় নিয়েও আশাবাদী মমতা। তাঁর দাবি, এত কিছু করেও বিজেপি সত্তরটার বেশি আসন পাবে না।

এদিন মমতা অভিযোগ করেন, বিজেপির কথা শুনে নির্বাচন করাচ্ছে কমিশন। সেই কারণে করোনা এতটা বেড়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোভিড (Covid) পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তাঁরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গ্রামে করোনা ছড়াচ্ছেন। শেষ দফাগুলি একসঙ্গে করার প্রস্তাব দিয়েছিল তৃণমূল। কমিশন সে প্রস্তাবে কর্ণপাত করেনি বলে উষ্মা প্রকাশ করেন তৃণমূল নেত্রী।

Advt

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...