Saturday, June 13, 2026

পঞ্চায়েতি রাজ দিবসে দেশের সমস্ত গ্রামকে করোনামুক্ত রাখার বার্তা মোদির

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি(Corona Situation) ক্রমশ ভয়াবহ আকার ধারন করেছে। এহেন পরিস্থিতির মাঝেই শনিবার ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পঞ্চায়েতি রাজ দিবসে(Panchayati Raj Diwas) দেশের সমস্ত গ্রামকে করোনা মুক্ত রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি এদিন দেশের বিভিন্ন গ্রামে সম্পত্তির ই-কার্ড বিতরণের SMVITA প্রকল্প চালু করলেন তিনি। পাঞ্চায়েতিরাজ দিবসে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা।

পাঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দেন, করোনা যাতে গ্রামীণ অঞ্চলে না পৌঁছতে পারে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ‘যখন আমরা গতবছর পঞ্চায়েতরাজ দিবস পালন করি তখনও আমরা করোনার সঙ্গে লড়াই করছিলাম। সেই সময়ও আমি আপনাদের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে করোনা গ্রামে ছড়িয়ে না পড়ে। আপনারা দায়িত্বপূর্ণ ভাবে গ্রামে করোনার প্রকোপ আটকে দিয়েছেন। শুধু তাই নয় আপনারা সচেতনতার বার্তা দিয়েছেন। এই বছরও আমাদের উদ্যোগ নিতে হবে যাতে করোনা গ্রামীণ এলাকা থেকে দূরে থাকে।’ পাশাপাশি করোনা আটকাতে কেন্দ্রের প্রকাশিত গাইডলাইন্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে যে সব গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে তা যেন গ্রামীণ এলাকাতেও মেনে চলা হয় তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:“অক্সিজেন সাপ্লাই যার জন্য বাধাপ্রাপ্ত হবে তাকে ঝুলিয়ে দেব”, কড়া হুঁশিয়ারি আদালতের

এছাড়াও এই দিনটির গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ভারতের বিকাশের জন্য এই দিনটিকে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হচ্ছে। আজ দেশের ৫ কোটি মানুষকে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হল। দেশের একাধিক রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গিয়েছে। কথাও হবে। আমি নতুন প্রতিনিধিদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামের বিকাশ, আত্মনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প আনা হয়েছে। এর মধ্যে সম্পত্তি কার্ড অন্যতম। এর ফলে গ্রামের বিকাশ গতি পেয়েছে।’ পাশাপাশি গ্রামের মানুষের আত্মনির্ভরতার লক্ষ্যে দেশের ৫ হাজার গ্রামের মোট ৪ লক্ষ মানুষকে সম্পত্তি কার্ড দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...