Wednesday, May 20, 2026

করোনা আক্রান্ত বহু নার্স ও অ্যাসিটেন্ট সুপার, সুরক্ষা বিধি কঠোর করতে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। একাধিক রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা দেখে প্রশাসনের মাথায় হাত। পর্যাপ্ত বেড নেই। নেই অক্সিজেন। কলকাতার বিভিন্ন মেডিকাল কলেজের ১৬ জন অ্যাসিস্ট্যান্ট সুপার করোনা আক্রান্ত। শুধুমাত্র এনআরএস(NRS) -এর ৪ জন  অ্যাসিস্ট্যান্ট সুপার  সংক্রমিত। ফলে মেডিকাল কলেজগুলিতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ‘কোভিড বিধি মানতে কড়া নির্দেশিকা জারি করুন’ বলে মুখ্যসচিব, ডিজি, কলকাতার সিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আজ রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন সুশীল চন্দ্র।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থাও ব্যাহত। যদিও এর জন্য নির্বাচন কমিশনকেই দূষছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচারে দিনের পর দিন জমায়েত হতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। কিন্তু করোনার বাড়বাড়ন্তে উদ্বেগ বেড়েছে। শেষ দু’দফার প্রচার কার্যত বন্ধ করে দিয়েছে মোটামুটি সব দল। নির্বাচন কমিশনও প্রচারের স্থগিতাদেশ দিয়েছে। করোনা সংক্রমণে ইতিমধ্যেই মারা গেছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী। অন্যদিকে রাজ্যে সংক্রমিত বহু রাজনৈতিক নেতা। দেশের অনান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের অবস্থাও সঙ্কটজনক। জঙ্গিপুরে মেডিকাল সুপার করোনা আক্রান্ত হওয়ায়, জেলায় স্টাফ নেই।  তাই শনিবার সাধারণ মানুষ নিজেই নিজের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করেন। এছাড়াও পর্যাপ্ত বেড না থাকায় রোগী ভর্তি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তবে  মহামারী নিয়ে সংকটকালে রাজ্যে উৎপাদিত অক্সিজেন (Oxygen)) যেন ভিন রাজ্যে না পাঠানো হয়, তার জন্য কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছে রাজ্য। এমনকি কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advt

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...