Monday, May 18, 2026

আইপিএলে প্রথম হার আরসিবির, বিরাটের দলের বিরুদ্ধে ৬৯ রানে জিতল ধোনির সিএসকে

Date:

Share post:

আইপিএলে প্রথম হার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( Rcb) । রবিবার হাই ভোল্টেজ ম‍্যাচে আরসিবির বিরুদ্ধে ৬৯ রানে জিতল ধোনির( dhoni) চেন্নাই সুপার কিংস( csk)। সিএসকের দুরন্ত পারফরম্যান্স জাদেজার। ব‍্যাট আর বলে এদিন মাহিকে ভরসা দিলেন তিনি।

টানা চার ম‍্যাচ জয়ের পর চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখল বিরাট কোহলির( virat kohli) আরসিবি। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৯১ রান করে সিএসকে। সিএসকের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ, ডুপ্লেসি এবং রবীন্দ্র জাদেজার। ৫০ রান করেন ডুপ্লেসি। ৩৩ রান করেন রুতুরাজ। ৬২ রান করেন জাড্ডু। রায়না করেন ২৪ রান। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২ রান করে অপরাজিত। আরসিবির হয়ে তিন উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি উইকেট নেন চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২২ রানে শেষ হয়ে যায় আরসিবি। আরসিবির হয়ে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক কোহলি, ডিভিলিয়ার্সরা। তবে আরসিবির হয়ে সর্বোচ্চ রান দেবদত্তের। ৩৪ রান করেন তিনি। ২২ রান করেন ম‍্যাক্সওয়েল। কোহলি করেন ৮ রান। ডিভিলিয়ার্স করেন ৪ রান। সিএসকের হয়ে তিনটি উইকেট নেন জাদেজা। দুটি উইকেট নেন ইমরান তাহির। একটি করে উইকেট নেন সাম কুরান এবং শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:করোনার কারণে পিছিয়ে গেল বাগানের এএফসি কাপের প্রস্তুতি শিবির

Advt

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...