Tuesday, June 23, 2026

করোনা নিয়ে কমিশনকে তুলোধনা কোর্টের, ভর্ৎসনায় গাত্রদাহ বিজেপির!

Date:

Share post:

দেশে করোনার (covid) দ্বিতীয় ঢেউ ছড়ানোর জন্য দায়ী ভারতের নির্বাচন কমিশন (election commission of india)। করোনা অতিমারির সংকটের জন্য তাদের ভূমিকাকে দায়ী করে সোমবার এই সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেছে মাদ্রাজ হাইকোর্ট (madras high court)। তাৎপর্যপূর্ণভাবে কমিশনের বিরুদ্ধে কোর্টের সমালোচনায় বেজায় রুষ্ট বিজেপি (bjp)। অন্য রাজনৈতিক দলগুলি যখন কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছে তখন বিজেপির গাত্রদাহ বুঝিয়ে দিলেন স্বয়ং সভাপতি জেপি নাড্ডা (nadda)।

সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, “আপনাদের প্রতিষ্ঠানই এককভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী। বর্তমান পরিস্থিতির জন্য কমিশনের কর্তাদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত।” নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “যখন রাজনৈতিক দলগুলি নির্বাচনী সমাবেশ, জমায়েত করছিল তখন কি আপনারা অন্য গ্রহে ছিলেন?”

কমিশনকে কড়া ভাষায় কোর্টের তুলোধনার পর তাৎপর্যপূর্ণভাবে বিরোধিতার সুর শোনা গেল বিজেপি সর্বভারতীয় সভাপতির গলায়। আদালতের মন্তব্য নিয়ে পালটা এদিন নাড্ডাকে বলতে শোনা যায়, “এটা মাদ্রাজ হাইকোর্টের রায় না পর্যবেক্ষণ? আমি একটা কথাই বলব, বিচারপতিদের ভাষা সম্পর্কে সতর্ক থাকা উচিত।” যদিও আদালতের মন্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। করোনা অতিমারির মধ্যেও বাংলায় আটদফা ভোট করার সিদ্ধান্তে অবিচল থেকেছে। মোদি-শাহের কথাতেই কাজ করে চলেছে এই সংস্থা। বাংলায় করোনা ছড়ানোর জন্য তাদের দায় নিতেই হবে।

আরও পড়ুন- চাইলেই সবকিছু পারে না : মাদ্রাজ হাইকোর্টের কমিশন- ভর্ৎসনায় মন্তব্য অরুণাভর

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...