Wednesday, June 24, 2026

করোনা আবহে দেশজুড়ে বিজয় মিছিল নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

Date:

Share post:

দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে সংক্রমণ৷ ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে মৃত্যুহার৷

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ECI) ভোট গণনার দিন যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ ঘোষণা করলো৷ নির্বাচনের ফল প্রকাশের পর ছোট-বড় কোনও ধরনের বিজয় মিছিল করা যাবে না। মঙ্গলবার কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মাদ্রাজ হাইকোর্টের (Madras Highcourt) ধমকের পর নিজেদের ‘সক্রিয়’ দেখাতেই এই পদক্ষেপ কমিশনের৷

একইসঙ্গে কমিশন এদিনই জানিয়েছে, গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে-র আগে RT-PCR টেস্ট বা করোনা পরীক্ষা করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। এই পরীক্ষার রিপোর্ট দেখিয়েই ঢুকতে হবে গণনা-কেন্দ্রে৷

প্রসঙ্গত, সংক্রমণের এই মারমুখী চেহারার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ সোমবার এক মামলার পর্যবেক্ষণে তিনি বলেন, গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল অমান্য করে চালিয়ে যাওয়া ভোট প্রচার বন্ধ না-করে, নির্বাচন কমিশন দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে। এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।একইসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনে ভোটগণনা বন্ধ করে দেওয়া হবে বলেও কমিশনকে সতর্ক করেন৷ নির্বাচন কমিশনকে নিশানা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “কোভিড প্রোটোকল মেনে চলার জন্য আদালতের নির্দেশ থাকলেও রাজনৈতিক দলগুলি যখন তা না-মেনেই প্রচার চালিয়েছেন, তখন আপনারা কোনও পদক্ষেপ করেননি। সাংবিধানিক এক কর্তৃপক্ষকে এ ভাবে বিষয়টি মনে করিয়ে দিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক”৷
কীভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, কমিশনের কাছে জানতে চায় আদালত৷

আর নজিরবিহীন ওই ভর্ৎসনার পরই এদিন কমিশনের এই কড়া ঘোষণা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...