Saturday, April 18, 2026

কেন সব ভারতীয় বিনামূল্যে ভ্যাকসিন পাবে না?

Date:

Share post:

এই প্রশ্ন আমার মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয়া অর্থমন্ত্রীর কাছে। এই প্রশ্ন শুধু আমার নয়। আমার ধারণা অনেক ভারতীয় নাগরিকের। অনেকে সরকারের বিভিন্ন প্রকল্প আপাতত স্থগিত রেখে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বলছেন। আমি বলছি, তারও প্রয়োজন নেই। আসুন একটু হিসাব করে দেখি।

বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৩৮ কোটি।
এর মধ্যে প্রায় ৩৯% এর বয়স ১৮ বছরের নীচে। তাঁদের আপাতত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

বাকি ৬১% জনগণকে ধরলে প্রায় ৮৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।

১৫০ টাকা হিসাবে ৮৪ কোটি মানুষের ভ্যাকসিন দিতে খরচ হবে = প্রায় ১২,৬০০ কোটি টাকা। দুবার টীকা দিতে = প্রায় ২৫,২০০ কোটি টাকা।

এবার প্রশ্ন আসতে পারে এতো টাকা কোথা থেকে আসবে?

২০২১ সালের কেন্দ্রীয় বাজেটের হেলথ বাজেটটা একটু খেয়াল করুন।

২০২১-২২ সালের জন্য স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ = ২,২৩,৮৪৬ কোটি টাকা । যার মধ্যে ৩৫,০০০ কোটি কোভিড ভ্যাক্সিনেশনের জন্য বরাদ্দ।

মোদ্দা কথা হল, ১৮ বছরের উপরের সমস্ত ভারতবাসীকে টীকা দেওয়ার টাকা বাজেটেই বরাদ্দ আছে। সবাইকে টীকা দিলে প্রায় ৯,৮০০ কোটি টাকা বেঁচেও যাবে।

সব ভারতীয়র টীকা পাওয়া অত্যন্ত জরুরী।

সংগৃহীত

Advt

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...