Saturday, May 16, 2026

‘উধাও’ নজরবন্দি অনুব্রত, হন্যে হয়ে খুঁজছেন ম্যাজিস্ট্রেট-আধাসেনা

Date:

Share post:

ভোট গ্রহণের আগে তাঁকে নজরবন্দি করেছিল কমিশন। আর সেই অবস্থাতেই ‘উধাও’ বীরভূমে তৃণমূলের (Tmc) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বুধবার সকালে সবার সামনে দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। তারপরের থেকে আর তাঁর হদিশ পাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। খুঁজতে লেগে পড়েছেন ম্যাজিস্ট্রেটও। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত বীরভূমের এই দাপুটে নেতাকে ‘নজরবন্দি’ করেছে কমিশন (Commission)। কিন্তু বুধবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ তিনি যখন বাড়ি থেকে বেরোন, তাঁর গাড়ির সঙ্গেই ছিলেন ম্যাজিস্ট্রেট ও ৮ জওয়ান। তাঁরা ছিলেন অন্য একটি গাড়িতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ‘নিখোঁজ হয়ে যায় অনুব্রতর গাড়ি। সূত্রের খবর, লাভপুর থেকে আমোদপুরের দিকে গিয়েছে অনুব্রতর গাড়ি। সেদিকেই রওনা দিয়েছেন কমিশনের আধিকারিকরাও।

২৯ এপ্রিল বীরভূমে ভোট গ্রহণ। শেষ দফা নির্বাচনে কমিশনের নজর বীরভূম। সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে সেই জেলায়। মঙ্গলবার কমিশন নজরবন্দি করার পরেও ভাবলেশহীন ছিলেন অনুব্রত। জানিয়েছিলেন, ‘খেলা হবে’। অনুব্রত বলেছিলেন, তাঁকে নজরবন্দি করা কমিশনের রুটিন ডিউটি। “তবে ভাল হয়েছে। আমি যেখানে যাব, ওঁরা সঙ্গে ছুটবে”। পরের দিন সকাল থেকেই কার্যত কমিশনকে ছোটানো শুরু করে দিলেন বীরভূমের ‘কেষ্টদা’।

Advt

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...