Thursday, May 7, 2026

আজ থেকে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন, পদ্ধতি জেনে নিন

Date:

Share post:

আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আর আজ, বুধবার থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়স্কদের ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার, স্বাস্থ্য দফতর এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আজ ২৮ এপ্রিল বিকেল ৪ টে থেকে কোউইন (Co-win) ও আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ মারফত রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। Cowin.gov.in ওয়েবসাইটেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে ।

এক নজরে দেখে নিন কীভাবে নাম নথিভুক্ত করবেন-

পর্যায় ১: co-Win ওয়েবসাইট https://www.cowin.gov.in/home এ যেতে হবে।

পর্যায় ২: মোবাইল নম্বর দিলে তাতে ওটিপি আসবে। মোবাইল নম্বর ভ্যারিফাই করতে হবে।

পর্যায় ৩: ওটিপি দেওয়ার পর একটি পেজ খুলবে যেখানে আপনার বিশদ তথ্যাদি যেমন নাম, বয়স, বাসস্থান পূরণ করতে হবে।

পর্যায় ৪:পরিচয় প্রমাণের কারণে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি যেকোন পরিচয় পত্র সাবমিট করতে হবে।

পর্যায় ৫: বাসস্থান ও পিন কোড দিলে ভ্যাকসিন মিলবে সেই নিকটবর্তী হাসপাতালগুলি দেখা যাবে। সুবিধা মতো সেই হাসপাতাল বেছে নেবেন আপনি। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেরই অপশন দেওয়া হবে।

Advt

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...