Wednesday, June 24, 2026

ব্যর্থতা ফাঁস, তাই করোনা টিকা নিয়ে মমতার চিঠির জবাবই দেননি মোদি

Date:

Share post:

১ মে থেকে সারা দেশে ১৮ বছরের উর্ধে ভারতবাসীকে করোনা টিকা (covid vaccine) দেওয়ার ঘোষণা করেই খালাস মোদি সরকার (modi govt)। অথচ রাজ্যে রাজ্যে ভ্যাকসিন যোগানের অপ্রতুলতার পরিস্থিতিতে ৪৫ বছরের উর্ধে ভ্যাকসিন প্রাপকদের দ্বিতীয় ডোজ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ ও ভ্যাকসিনের দাম নিয়ে বৈষম্যের মীমাংসা না করেই নিজেদের ঘাড় থেকে টিকাকরণের যাবতীয় দায়দায়িত্ব ঝেড়ে ফেলে রাজ্যগুলির কাঁধে তা চাপাতে মরিয়া মোদি সরকার। এতদিন ধরে করোনা টিকাকরণের সাফল্য প্রচার করে একতরফা কৃতিত্ব নিচ্ছিলেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে, টিকা কূটনীতির মোড়কে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে ব্যস্ত ছিলেন। এর পাশাপাশি বিশেষজ্ঞদের সতর্কবার্তা অগ্রাহ্য করে কোভিডবিধি শিকেয় তুলে গত দুমাস ধরে বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের প্রচার ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। তখন করোনার বিপদ ও তার জন্য আগাম পরিকাঠামো প্রস্তুতির কথা তাঁদের মনেও হয়নি। এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে দেশের মানুষের জীবন যখন লন্ডভন্ড হতে বসেছে তখন নিজেদের ব্যর্থতা ঢাকতে সব দায়দায়িত্ব রাজ্যগুলির ঘাড়ে চাপাতে চাইছে কেন্দ্র।

আরও পড়ুন-আজ থেকে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন, পদ্ধতি জেনে নিন

তৃণমূল কংগ্রেসের (tmc) জাতীয় মুখপাত্র সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, করোনা সংকট নিয়ে দৃষ্টি আকর্ষণ করে শুরু থেকেই বাংলার সব মানুষকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য বিরোধী নেতারাও দেশবাসীর সার্বিক টিকাকরণের পক্ষে সওয়াল করছিলেন। অথচ তখন কৃতিত্ব নেওয়ার চেষ্টায় ভ্যাকসিন মজুত ও বন্টনের সব দায়দায়িত্ব নিজেদের হাতে রেখেছিল মোদি সরকার। বিরোধীদের পরামর্শ কানেও তোলেনি। কিন্তু আজ ভ্যাকসিনের যোগান নিয়ে অনিশ্চয়তা তৈরির পর কেন্দ্র ভ্যাকসিন নির্মাতাদের থেকে তাদের নির্দিষ্ট করা দামে রাজ্যগুলিকে ভ্যাকসিন কিনতে বাধ্য করছে। কথায় কথায় এক দেশ এক নীতির কথা বলা মোদি সরকার এক দেশে টিকার নানা দাম কেন তা নিয়ে কোনও ব্যাখ্যা দিতে পারছে না। চরম সংকটের মুহূর্তে রাজ্যগুলির কাঁধে বন্দুক রেখে কোভিড মোকাবিলায় নিজেদের নির্লজ্জ ব্যর্থতা ঢাকতে চাইছে মোদি সরকার। ডেরেকের অভিযোগ, যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে না বুঝে মমতার সর্বশেষ চিঠিরও জবাব দেননি প্রধানমন্ত্রী। অতিমারির জাতীয় বিপর্যয়ে রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে কুৎসিত খেলায় নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার।

Advt

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...