Saturday, March 14, 2026

‘দলের পারফরমেন্সই এই জয় এনে দিয়েছে’, বললেন বিরাট

Date:

Share post:

মঙ্গলবার দিল্লি ক‍্যাপিটালসের ( delhi capitals)বিরুদ্ধে জয় পায় রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( rcb)। ঋষভের( rishav panth) দলের বিরুদ্ধে মাত্র ১ রানে জয় পায় বিরাট কোহলির ( virat kohli)দল। তবে এই জয় পেয়ে দলের পারফম‍্যান্সকেই তুলে ধরলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

এদিন সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন,” একটা সময় মনে হয়েছিল যে হেরেই যাব। তবে মহম্মদ সিরাজ যে ভাবে ওভারটা শুরু করল, তাতে আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। শেষ বলে গিয়ে জয় এনে দিয়েছে ও। ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, রজত পতিদাররা দারুণ খেলেছে। ওদের জন‍্য এই জয় পেয়েছি আমরা।”

একটা সময় ঋষভ পন্থ এবং হিটম‍্যায়ারের যেভাবে ব‍্যাট চালাতে শুরু করে, তাতে আপামোর ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিল জয় পাবেই ঋষভের দিল্লি। কিন্তু হর্শল প‍্যাটেল, মহম্মদ সিরাজের বোলিং অবশেষে জয় এনে দেয় আরসিবিকে। তাই এই জয়ের পর বোলারদের আলাদা করে প্রশংসা করেন আরসিবি অধিনায়ক।

বিরাট বলেন,” বোলারদের জন্যই এই পিচে ম্যাচে ছিলাম। মাঠে শিশির ছিল না। বল শুকনো ছিল।  অধিনায়ক হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন বোলারের ওপর ভরসা করতে পারি। আগে শুধু
ব্যাটিং আমাদের শক্তি  ছিল, এখন বোলিংও আমাদের শক্তি।”

আরও পড়ুন-ব্রেকফাস্ট নিউজ

Advt

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...