Friday, March 20, 2026

ভোট অষ্টমীতে তৃণমূল কর্মীদের জন্য দলের বার্তা, চালু বিশেষ হেল্প লাইন 7076129955

Date:

Share post:

একদিকে যখন করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গণতান্ত্রিক দেশে ভোট হওয়া অত্যন্ত জরুরী, কিন্তু ৮ দফার ম্যারাথন নির্বাচন কার্যত নজিরবিহীন! তাও আবার করোনার চোখ রাঙানির মধ্যে!

রাত পোহালেই বাংলার ৩৫টি আসনে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা-সহ মালদহ ও মুর্শিদাবাদ জেলার ৩৫ আসনে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ।

এই পর্যায়ে কলকাতার বেলেঘাটা, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও কাশীপুর-বেলগাছিয়ার মতো নজরকাড়া কেন্দ্রে ভোট। যেখানে বেশকিছু বুথ স্পর্শকাতর। তাই রাজ্যেও শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় কর্মী-সমর্থকদের জন্য একটি হেল্প লাইন নম্বর চালু করছে।

কলকাতা জেলার তৃণমূল কর্মীদের জন্য ভোটের হেল্প লাইন নম্বর- 7076129955 (সকাল ৬.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত)। তৃণমূল কর্মীদের জন্য কলকাতা জেলার ভোটের দিন কোনওরকম অসুবিধা হলে এই নম্বরটিতে যোগাযোগ করতে বলা হচ্ছে দলের তরফে। একইসঙ্গে সমগ্র কলকাতা জেলার তৃণমূল কর্মীদের সঙ্গে এই নম্বরটি শেয়ার করারও আবেদন করা হয়েছে। বিশেষ করে তৃণমূলের বুথ কর্মীদের কাছে নম্বরটি পৌঁছে দিতে চাইছে দল।

কিন্তু কেন এই হেল্প লাইন?

দলীয় সূত্রে খবর, বিজেপি যেভাবে প্রথম দফা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নির্লজ্জের মতো ব্যবহার করছে তা আটকাতে এমন হেল্প লাইন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রিসাইডিং অফিসার না ডাকলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর প্রবেশ করতে পারবে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী ভোটারদের সচিত্র পরিচয় পরিচয় পত্রও পরীক্ষা করতে পারবে না। তাই যদি এমন ঘটনা কারও চোখে পড়ে, সেক্ষেত্রে যেন দ্রুত বিষয়টি হেল্প লাইনে ফোন করে জানানো হয়। তাহলে দলের তরফে কাল বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হবে।

Advt

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...