Thursday, May 7, 2026

কমিশনের কীর্তি, ভোটের জন্য দু’দিন বন্ধ কলকাতার ৩৬ ভ্যাকসিন সেন্টার

Date:

Share post:

কমিশনের আর এক কীর্তি !

ভোটের জেরে বুধবার থেকে পর পর দু’দিন বন্ধ (closed) থাকছে উত্তর কলকাতার ৩৬টি ভ্যাকসিন সেন্টার (vaccine center )৷ কলকাতা পুরসভার (KMC) মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৗধুরি জানিয়েছেন, শুধুই ৩৬টি ভ্যাকসিন সেন্টার নয়, ভোটের জন্য দু’দিন বন্ধ থাকছে সমসংখ্যক করোনা ট্রেসিং সেন্টারও৷ এই সব স্থানেই হয় ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে অথবা ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকায় ভ্যাকসিন সেন্টার এবং করোনা ট্রেসিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ একসঙ্গে ৩৬টি ভ্যাকসিন সেন্টার একসঙ্গে পর পর দু’দিন বন্ধ থাকার ফলে কয়েক হাজার মানুষের টিকাকরণ আটকে গেলো নির্বাচন কমিশনের অবিবেচক সিদ্ধান্তে ৷

আরও পড়ুন- তৃতীয় ডোজে আজীবন ইমিউনিটি, দাবি ভারত বায়োটেকের

Advt

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...