Sunday, February 8, 2026

করোনা আক্রান্ত রানিমা, দিতিপ্রিয়া , টিকা নিয়েও সংক্রমিত তাঁর বাবা-মা

Date:

Share post:

এবার আক্রান্ত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুধু দিতিপ্রিয়াই নয়, আক্রান্ত তাঁর বাবা-মা’ও।আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন দিতিপ্রিয়া। পপকর্ণ অর্থাৎ তাঁর পোষ্যকে নিয়েই দিন কাটছে তাঁর। তবে শারীরিকভাবে বেশ দুর্বল। তাই শুয়ে, বসে, বই পড়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
তাঁর বাবা ও মা দুজনেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন, বাবা সম্পূর্ণ উপসর্গহীন ছিলেন। মা ও মেয়ের কোভিড ধরা পড়ার পর বাবার টেস্ট করানো হয়। মায়ের শরীর কিছুটা খারাপ ছিল তবে এখন ভালো আছেন তিনজনেই।
চারিদিকে প্রচুর খবর দেখছেন তাই আর নিজে কাউকে বিভ্রান্ত করতে চান নি, ফ্যানদের উদ্বেগ বাড়াতে চান নি দিতিপ্রিয়া। তাই সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দেন নি। যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সাবধান করেছিলেন, জানিয়েছিলেন টেস্ট করিয়ে নেওয়ার কথা। বাড়িতে বসে সারাদিন খারাপ খবর পাচ্ছেন, মন খারাপ, উদ্বেগ বাড়ছে। তাই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিলেন রানিমা। কোভিড প্রোটোকল মেনে চলার পাশাপাশি মাস্ক পরা, স্যানিটাইজ করা বাধ্যতামূলক বললেন দিতিপ্রিয়া। ‘ভাল আছি, সেরে উঠছি, একটু দুর্বল, দ্রুত কাজে ফিরব’, এদিন ফ্যানদের আশ্বস্তও করেন তিনি।

Advt

spot_img

Related articles

কলকাতার বুকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেফতার ২

কলকাতার বুকে ফের গণধর্ষণের অভিযোগ। এবার স্থান দক্ষিণ কলকাতার পাটুলি(Patuli)। সরস্বতী পুজোর সন্ধ্যায় ঘুরতে নিয়ে গিয়ে এক নাবালিকাকে...

রাশিয়ায় আক্রান্ত ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা, ছুরির কোপ অজ্ঞাত পরিচয়ের কিশোরের

রাশিয়ায়(Russia) পড়তে গিয়ে আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা( Indian Students)। রাশিয়ার(Russia) একটি মেডিক্যাল কলেজে হামলায় গুরুতর আহত হলেন ভারতীয় পড়ুয়ারারা।...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যগণনা, কার কর্মে সাফল্য, কার স্বাস্থ্য সতর্কবার্তা?

কাজ, সম্পর্ক, স্বাস্থ্য— সব মিলিয়ে দিনটি মিশ্র অভিজ্ঞতায় ভরপুর। আপনার রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, এক নজরে দেখে...

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...