Tuesday, June 23, 2026

নয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

Date:

Share post:

বার বার একই ঘটনা ঘটে চলেছে। অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণপর্বেও তার ব্যতিক্রম ঘটলো না । তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকালে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটন ইনস্টিটিউটের বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, বাহিনীর জওয়ানরা নয়না বন্দ্যোপাধ্যায়কে তিনি কে, কোন দলের প্রার্থী, ভোটের সময় কেন এখানে এসেছে বারবার এইসব প্রশ্ন করতে থাকে। নয়না নির্বাচন কমিশনের দেওয়া আইডেন্টিটি কার্ড দেখিয়ে বাহিনীর জওয়ানদের জবাব দিলেও তারা তা মানতে চায়নি বলে অভিযোগ। নয়না বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রার্থীর গলায় আই কার্ড ঝোলানো থাকা সত্ত্বেও কেন এই আচরণ কেন্দ্রীয় বাহিনীর? কোন দলের প্রার্থী সেটা কেন জিগ্যেস করবে কেন্দ্রীয় বাহিনী? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এর জবাব জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...