Thursday, February 12, 2026

শনিবারের বদলে শুক্রবারই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

Date:

Share post:

রাজ্যে গণনা ২ মে৷ গণনার ঠিক দুদিন আগে, শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ২০১১ বা ২০১৬ সালের ভোট গণনার আগে তিনি এমন কোনও বৈঠক না করলেও এবার তৃণমূলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ২৮৮ জন প্রার্থী ও তাঁদের এজেন্টদের৷ সূত্রের খবর, গণনা (Counting) প্রসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন মমতা। দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের খবর পৌঁছে গিয়েছে। বৈঠকে বিশেষভাবে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে কয়েকজন প্রার্থী এই বৈঠকে থাকছেন না৷ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি। ভোট না হলেও সামশেরগঞ্জের বিদায়ী বিদায় তথা বর্তমান প্রার্থী আমিরুল ইসলামকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই কেন্দ্রের ভোট ১৬ মে। সংক্রমণের কারণে এবার গণনার সময় বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে কমিশন (ECI)। কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা। কমিশনের এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে দাবি করে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। গণনার সময় নতুন নিয়ম নিয়ে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতেই সম্ভবত দলনেত্রী এই জরুরি বৈঠক তলব করেছেন বলে মনে করা হচ্ছে। বাইরে যাই হয়ে যাক, দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছেড়ে সেখানেই পড়ে থাকতে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Advt

spot_img

Related articles

নাম পরিবর্তন না করলে মুক্তি পাবে না ‘ঘুষখোর পণ্ডিত’, জানাল সুপ্রিম কোর্ট

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee’s )অভিনীত ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার সিনেমার...

আহমেদাবাদ দুর্ঘটনা ‘ইচ্ছাকৃত! বিস্ফোরক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার(Ahmedabad Air India crash) তদন্তে বড় অগ্রগতি। ইতালির একটি পত্রিকার রিপোর্টে দাবি করা...

‘পদাতিক কবি’ সুভাষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা বাংলার মুখ্যমন্ত্রীর

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, প্রাবন্ধিক, সমাজকর্মী সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিনে (Subhash Mukhopadhyay Birth Anniversary) সোশ্যাল মিডিয়ায় পোস্ট...

প্রয়াত সুদক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ, শোকাহত ময়দান

প্রয়াত গোপীনাথ ঘোষ(Gopinath Ghosh)।অসামান্য অবদান বাংলার খেলাধুলায়। প্রাক্তন হকি খেলোয়াড় ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন কর্তা গোপীনাথ ঘোষের...