Saturday, June 6, 2026

গণনাকেন্দ্রে মোতায়ন কেন্দ্রীয় বাহিনীর করোনা-পরীক্ষা নয় কেন, কমিশনে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

গণনাকেন্দ্রে প্রার্থী, কাউন্টিং এজেন্টদের ঢুকতে হলে করোনা-নেগেটিভ রিপোর্ট দেখানোর নির্দেশ দিয়েছে কমিশন৷ ফলাফলের দিন গণনাকেন্দ্রে এবং বাইরে প্রায় ২৫ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ ভয়াবহ সংক্রমণ-আবহে তাঁদেরও করোনা-পরীক্ষা করানোর কথা কেন কমিশন উল্লেখ করেনি৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভ্যাকসিন নেওয়া আছে কি’না, সে বিষয়েও কমিশনের নির্দেশিকায় কোনও উল্লেখ নেই কেন ? অতিমারির সময় এমন বৈষম্য কেন ?

নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ এই অভিযোগ জানিয়েছে তৃণমূল৷ বৃহস্পতিবার দলের তরফে কমিশনে যান সাংসদ সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ সৌগত রায় বলেছেন, কমিশন বিধি ঘোষণা করেছে প্রার্থী আর এজেন্টদের জন্য৷ অথচ কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে এই ছাড় কেন দেওয়া হলো ? কমিশনের এমন ধারনা কিসের ভিত্তিতে হলো যে কেন্দ্রীয় জওয়ানদের করোনা হতে পারে না ? এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে কেউ সংক্রমিত হয়ে থাকলে, তারা তো গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে ভাইরাস ছড়াতে পারেন, প্রশ্ন তুলেছে তৃণমূল৷

Advt

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...