Saturday, June 13, 2026

করোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির, শোকবার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

এবার করোনা (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির (Soli Sorabjee) জীবনাবসান (Death)। পদ্মবিভূষণ (Padma vibhuson) সম্মানে ভূষিত এই আইনজ্ঞ আজ, শুক্রবার সকালে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ ভূষিত হন সোরাবজি। সময়টা ছিল ২০০২ সালের মার্চ। সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার রক্ষার জন্য নিজের পেশা গিয়ে লড়ে গিয়েছেন সারাটা জীবন। ১৯৫৩ সাল থেকে শুরু তাঁর কাজ। প্রথম বম্বে হাইকোর্টে তাঁর পেশাগত জীবনের যাত্রা শুরু করেন। এরপর ১৯৮৯-৯০ সালে এবং ১৯৯৮-২০০৪ পর্যন্ত দুবার ভারতের অ্যাটর্নি জেনারেল হন সোরাবজি।

আরও পড়ুন-করোনা পর্যালোচনায় মন্ত্রিসভার বৈঠক মোদির

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। বাক স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে একাধিক মামলায় জয় এনেছেন সোরাবাজি।

অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ (Rannaghor Kovind). তিনি বলেন, সোরাবজির প্রয়াণে আমরা ভারতীয় আইন ব্যবস্থার একজন আইকনকে হারালাম। যাঁরা দেশের আইন ও বিচারব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, সোরাবজি তাঁদের অন্যতম। তাঁর প্রয়াণে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।

Advt

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...