Wednesday, June 24, 2026

করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনা সরকার

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে যে হারে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী তাতে উদ্বেগ ক্রমেই বাড়ছে দেশজুড়ে । এবার সেই পরিস্থিতি সামাল দিতে ভারতের পাশে বাংলাদেশ ৷ আগামী সপ্তাহে রেমডেসিভির সহ চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠাবে বাংলাদেশ ৷ এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন ৷
বাংলাদেশ বিদেশ সচিব বলেছেন, ভারত আমাদের থেকে রেমডেসিভি চেয়েছিল ৷ আমরা এটি ভারতে পাঠানোর ব্যবস্থা নিয়েছি ৷
দেশে দৈনিক সংক্রমণ প্রায় ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি ৷ তার উপর বিভিন্ন রাজ্যে অক্সিজেন, বেড ও ওষুধের অভাব তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে রেমডেসিভির চাহিদা বেড়েছে ৷
গত সপ্তাহে, মোদি সরকার রেমডেসিভির শিশি এবং কাঁচামালগুলির জন্য আমদানি শুল্ক মকুব করেছে ৷সংক্রমণ রুখতে আগামী সপ্তাহে রেমডিসিভির সহ একগুচ্ছ ওষুধ ভারতে পাঠাতে চলেছে বাংলাদেশ ৷
জানা গিয়েছে, ভারতে দশ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন সহ ৩০ হাজার পিপিই কিট, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ ৷
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ২৫ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার ৷
হাসিনা সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
, ভারতে করোনাভাইরাস মহামারিতে প্রাণক্ষয়ে গভীর শোক ও সমমর্মিতা প্রকাশ করেছ বাংলাদেশ সরকার। প্রয়োজন হলে ভারতকে আরও সহায়তা পাঠাবে বাংলাদেশ।
ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের এই সঙ্কটময় মুহূর্তে তাদের পাশে থাকার এবং মানুষের জীবন বাঁচাতে সাধ্যমতো সব ধরনের সহায়তা করবে ঢাকা।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...