Wednesday, June 24, 2026

ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, চম্পাহাটি স্টেশনে অবরোধ

Date:

Share post:

প্রচন্ড ভিড়ের চাপে সাত সকালে ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার চম্পাহাটি (Champahati) স্টেশন চত্বরে। জানা গিয়েছে, চম্পাহাটি স্টেশন থেকে শিয়ালদহের অভিমুখে যাওয়ার সময় রেলগেটের সামনে ওই যাত্রী ট্রেন থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই যাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। তাঁরা রেল অবরোধ শুরু করেন।

আরও পড়ুন-উপসর্গহীন ও মৃদু উপসর্গে আইসোলেশনে থাকলে কী করনীয়? গাইডলাইন স্বাস্থ্যমন্ত্রকের

তাঁদের অভিযোগ, ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় প্রতিটি ট্রেনেই প্রচুর ভিড় হচ্ছে। বিশেষ করে সকালের দিকে। এই কারণেই এমন ধরনের দুর্ঘটনা বলে সকলের দাবি। তাঁরা অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। সকাল সাড়ে ৭টা নাগাদ ঘণ্টা দুয়েকের এই অবরোধ চলার পর অবশেষে জিআর পি এবং আরপিএফ-এর অনুরোধে সাড়ে ৯টার কিছু সময় পর অবরোধ উঠে যায়।

উল্লেখ্য, করোনার দাপাদাপির প্রভাব পড়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনেও। শতাধিক গার্ড ও চালক করোনা আক্রান্ত হওয়ায় ট্রেনের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। মূলত লোকাল ট্রেন কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। আর তার জেরে প্রতিদিন ব্যাপক ভিড় হচ্ছে প্রতিটি ট্রেনে।

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...