Friday, April 17, 2026

আদালতের মৌখিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ পরিবেশনে লাগাম টানতে মাদ্রাজ হাইকোর্টে কমিশন

Date:

Share post:

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির(corona situation) জন্য সরাসরি নির্বাচন কমিশনকে(election commission) দায়ী করে কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট(Madras High Court)। জানানো হয়েছিল কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। আদালতের এহেন পর্যবেক্ষণে কোণঠাসা কমিশন এবার আদালতের কাছে অনুরোধ জানালো সংবাদ মাধ্যমগুলি যেন আদালতের মৌখিক পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশন না করে সেদিকে নজর রাখা হোক।

আদালতের পর্যবেক্ষণের জেরে কোভিড পরিস্থিতির জন্য কালিমালিপ্ত নির্বাচন কমিশন শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে। সেখানে জানানো হয়, “সংক্রমণ বৃদ্ধি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে পর্যবেক্ষণ জানিয়েছিল তা সংবাদমাধ্যমে রং চড়িয়ে বলা হয়েছে। এবং এই রিপোর্ট নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে নষ্ট করেছে। একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের কাজ হল দেশে নির্বাচন পরিচালনা করা।” এরপরই দাবি করা হয়, এই ধরনের সংবাদ পরিবেশন নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। ফলে বিষয়টির উপর নজর রাখা উচিত।

আরও পড়ুন:“আমি দেশকে বাঁচালাম, দেশ আমার ছেলেটাকে বাঁচালো না”, পুত্রশোকে পাথর কার্গিল যোদ্ধা

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলাকালীন এক প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার স্ত্রী কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। সে সংবাদও সংবাদমাধ্যমে পরিবেশন করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণের পর এই ধরনের ঘটনা মাদ্রাজ হাইকোর্টে দায়ের করা পিটিশনে তুলে ধরে নির্বাচন কমিশন। আদালতের কাছে বলা হয়, ‘লিখিত রের্কড ছাড়া আদালতের বিচার প্রক্রিয়ার কোনও অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেওয়া উচিত নয়।’

Advt

Related articles

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...

ভুল খবর ছড়াচ্ছে! কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন স্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যে মুখ খুললেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া...

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...