Thursday, May 7, 2026

প্রয়াত সাংবাদিক রোহিত সরদনা, শ্রদ্ধা জানিয়ে টুইট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন সাংবাদিক রোহিত সরদনা। ইতিমধ্যেই মারণভাইরাসে দেশের একের পর এক বিশিষ্ট মানুষের মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এক জনপ্রিয় সঞ্চালক তথা সাংবাদিক রোহিত সরদনা। গোটা দেশের মানুষের কাছে সাংবাদিক হিসেবেই পরিচিত মুখ ছিলেন রোহিত।করোনায় আক্রান্ত হয়ে সপ্তাহখানেক ধরে ICU তে ভর্তি ছিলেন তিনি। হঠাৎই অবস্থার অবনতি হয়। আজ, শুক্রবার হার্ট অ্যাটাকেই মারা যান রোহিত ।
২০০৮ সালে গণেশ বিদ্যার্থী পুরস্কারে সম্মানিত হন সাংবাদিক রোহিত সরদনা । জানা গিয়েছে বিগত ১৯ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। ওনার এই আকস্মিক প্রয়াণে গোটা দেশের সংবাদমহলে শোকের ছায়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রোহিত সরদনা প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন , ‘রোহিত সরদনা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উদ্যমে ভরপুর, ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণ মিডিয়া জগতে এক বিশাল শূন্যতার তৈরি করেছে। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।‘

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে রোহিত সরদনা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি টুইটে লিখেছেন, ‘ জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর এবং প্রবীণ সাংবাদিক রোহিত সরদনা মারা যাওয়ার সংবাদটি অত্যন্ত দুঃখজনক। তাঁর অকালমৃত্যু সাংবাদিকতা বিশ্বের জন্য ক্ষতি। শ্রী সরদনার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।‘

Advt

Related articles

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...