Wednesday, May 13, 2026

সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, বৈঠকে দেশজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে আলোচনা করা হয় ৷ বৈঠকে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, তাঁর মন্ত্রিসভার সব সদস্যই যেন তাঁদের সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ৷ সেখানকার বাসিন্দাদের সবরকমভাবে সাহায্য করেন এবং তারপর তাঁরা কেমন আছেন, নিয়মিত সেই তথ্যও সংগ্রহ করেন ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর নির্দেশ, প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে ৷ তারপর তা মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷
এই বৈঠকের পর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, কোভিডের মোকাবিলায় সরকারের সবক’টি দফতরই একসঙ্গে এবং দ্রুত কাজ করে চলেছে ৷’’
এদিনের বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা সবক’টি রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন অনুযায়ী সবাইকে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ২৩ রাজ্যের জন্য ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে ৷’’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল ৷ তিনি বৈঠকে উপস্থিত সকলের সামনে দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

Advt

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...