Wednesday, May 13, 2026

গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮ রোগীর

Date:

Share post:

ফের গুজরাতের হাসপাতালে আগুন৷ কমপক্ষে ১৮ করোনা রোগীর পুড়ে মৃত্যু হয়েছে৷

শুক্রবার মধ্যরাতে গুজরাতের (Gujrat) ভাইরুচের এক বেসরকারি কোভিড হাসপাতালে (Covid-19 hospital) আগুন (Fire) লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ ও প্রশাসনের। পুলিশ জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগী ভর্তি ছিলো। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ ICCU-তে আগুন লাগে। সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ২৪ জন রোগী ICCU-তে চিকিৎসাধীন ছিলেন। কয়েকজন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে দমকল। দমকল কর্মীরাও উদ্ধার কাজে নামে৷ দগ্ধ রোগীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভাইরুচের পুলিশ সুপার জানিয়েছেন, “কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা বাড়তে পারে।” সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, “সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।”

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ কিন্তু কেন পর পর গুজরাতের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সুরাতের এক করোনা হাসপাতালের ICCU-তে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে ৪ জনের মৃত্যু হয়। গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। ওখানে অবশ্য হতাহতের কোনও খবর ছিলোনা।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ

Advt

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...