Tuesday, June 23, 2026

৩ থেকে ৫ মে ভয়াবহ হবে করোনা পরিস্থিতি, জানাল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Date:

Share post:

আগামীর ৩ থেকে ৫ মে দেশজুড়ে করোনা পরিস্থিতি সবথেকে ভয়াবহ রূপ নেবে। এই খবর জানিয়েছে কেন্দ্রের তৈরি করা এক বিশেষজ্ঞ কমিটি। দেশের সামগ্রিক করোনা পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে এবং সরকারকে এ সম্পর্কে ওয়াকিবহাল করে উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছে কেন্দ্র। সেই কমিটিই জানিয়েছে যে আগামী ৩ থেকে ৫ মে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি হবে। দিন কয়েক আগে ওই উপদেষ্টা কমিটিই জানিয়েছিল, আগামী ৫ থেকে ১০ মে’র মধ্যে করোনা সংক্রমনের সবচেয়ে খারাপ অধ্যায়টি চলবে দেশজুড়ে। এবার সেই কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বিজ্ঞানীরাই জানিয়ে দিলেন, ভাইরাসটির প্রকৃত ক্ষমতা সম্পর্কে তারা এতটা ওয়াকিবহাল ছিলেন না। তাঁরা যতটা ভেবেছিলেন , এই ভাইরাস ছড়িয়েছে তার চেয়েও অনেক গুণ বেশি দ্রুততার সঙ্গে । ওই উপদেষ্টা কমিটির প্রধান এম বিদ্যাসাগর জানিয়েছেন, হিসেব বলছে আগামী সপ্তাহেই দেশজুড়ে সর্বোচ্চ হবে করোনা আক্রান্তের সংখ্যা।”

যদিও কেন্দ্রের এই উপদেষ্টা কমিটির বিশেষজ্ঞরাই আবার আশার কথা শুনিয়েছেন। এই দ্বিতীয় ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। শীঘ্রই কমবে এর প্রভাব। এই কমিটির রিপোর্টে আরো বলা হয়েছে,”জুলাই – আগস্ট পর্যন্ত পরিকল্পনা করে কোনও স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা অর্থহীন। কারণ ততদিন পর্যন্ত হয়তো এই ঢেউ থাকবেই না।”

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...