Wednesday, May 27, 2026

করোনা আক্রান্ত শিয়ালদহ সেকশনের ৭৫০ রেলকর্মী, বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন

Date:

Share post:

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রেলের অন্দরেও থাবা বসিয়েছে মারণ এই ভাইরাস। জানা গিয়েছে শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনের(Sealdah division) করোনা আক্রান্ত(Corona infected) হয়েছেন ৭৫০ জন রেলকর্মী। গুরুতর এই পরিস্থিতিতে এবার শিয়ালদহ সেকশনের মোট ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন বলে অনুমান করা হচ্ছে।

দেশব্যাপী করোনা সংক্রমণে বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা সমস্ত ক্ষেত্রে। রেল কর্মীদের আক্রান্তের হারও ক্রমশ বেড়ে চলেছে। দেশের ৭০টি রেল হাসপাতালও জায়গা দিতে পারছে না করোনা আক্রান্ত কর্মীদের। ফলস্বরূপ নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে থাকতে হচ্ছে হোম আইসোলেশনে। জানা গেছে গত প্রায় ১০ দিনে ভারতীয় রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় প্রায় ৩ হাজার কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।এ প্রভাব সরাসরি এসে পড়েছে লোকাল ট্রেন পরিষেবায়। সরাসরি ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে মোটরম্যান, গার্ড, সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মীরা, বিভিন্ন ইয়ার্ড ও শেডের কর্মীরা সংক্রমণের শিকার হওয়াতেই এমন অবস্থা হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে নয়া মোড়, জ্ঞানবন্তকে তলব সিবিআইয়ের

শুধু লোকাল ট্রেন নয়, বাতিল হয়েছে একগুচ্ছ স্পেশাল ট্রেনও। ৪ তারিখ থেকে বাতিল হওয়া স্পেশাল ট্রেনগুলি যথাক্রমে আপ এবং ডাউন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন, শিয়ালদহ-আসানসোল, হাওড়া-সিউড়ি, ভাগলপুর-মুজফ্ফরপুর, নবদ্বীরধাম-মালদা টাউন, আসানসোল-দীঘা, আসানসোল-টাটানগর। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া বন্ধ থাকবে এই ট্রেনগুলি। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রী সংখ্যা কম এবং পরিচালনগত অসুবিধার কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

Advt

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...