Thursday, May 14, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে উচ্ছসিত বার্টলার

Date:

Share post:

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের ( sunrisers hyderabad) বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা হলে জস বার্টলার(jos buttler)। ৬৪ বলে ১২৪ রান করেন তিনি। আইপিএলে (ipl)নিজের শতরান করে উচ্ছসিত বার্টলার। বললেন,’ প্রতি ম‍্যাচেই এই পারফরম‍্যান্স ধরে রাখতে চাই’।

এদিন ম‍্যাচের সেরা হয়ে বার্টলার বলেন,” জীবনের বেশিরভাগ সময় মাঝের দিকে ব্যাটিং করেছি। কিন্তু উপরের দিকে ব্যাটিং করলে বেশি বল খেলার সুযোগ থাকে। এতদিন অ্যালিস্টেয়ার কুক আমাকে বলত আমার থেকে ওর টি-২০তে একটা শতরান বেশি আছে। এ বার তাঁর উত্তর দিতে পারব। দল আমার ওপর ভরসা করেছে। দলকে জয় এনে দিতে পেরে খুশি। প্রতি ম‍্যাচে এই পারফরম‍্যান্স ধরে রাখতে চাই।”

বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান। এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে চেন্নাই। তবে এসব নিয়ে ভাবতে নারাজ বার্টলার। বরং ধোনিদের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া তিনি।

আরও পড়ুন:বার্টলারের ব‍্যাটে ভর করে হায়দরাবাদকে হারাল রাজস্থান রয়‍্যালস

Advt

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...