Tuesday, April 28, 2026

বাংলার রায়কে সম্মান জানালেও মমতাকে অভিনন্দন জানালেন না অমিত শাহ

Date:

Share post:

বাংলায় (Bengal) ২০০ পার করার প্রতিজ্ঞা করেছিলেন। বারবার ঘোষণা করেছিলেন, এবার বাংলা দখল করেই ছাড়বে বিজেপি (bjp)। নির্বাচনী পর্বে একের পর এক জনসভা, ঝোড়ো প্রচার করেও কিন্তু বাংলার মন জয়ে ব্যর্থ তাঁর দল। পরাজয়ের ধাক্কাটা তাই সম্ভবত হজম হচ্ছে না বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah)। রবিবার ফল ঘোষণার বেশ কয়েক ঘণ্টা পরে যখন টুইট করলেন অমিত, তখন তাতে স্পষ্ট, পরাজয়ের ধাক্কাটা সহজে মেনে নিতে পারেননি তিনি। প্রথামাফিক টুইটবার্তায় তাই বিপক্ষ শিবিরের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও অভিনন্দন নেই। খানিক নিরাসক্ত ভঙ্গিতে অমিত শুধু লিখেছেন, বাংলার মানুষের রায়কে সম্মান জানাই।

একইসঙ্গে, বাংলার বিজেপি কার্যকর্তাদের মনোবল ধরে রাখার চেষ্টায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে তাঁর বার্তা, বিজেপি শক্তিশালী বিরোধী দল হিসাবে বাংলার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করবে।

আরও পড়ুন- দলের ভরাডুবি হলেও বিজেপিকে হারানোর জন্য মমতাকে অভিনন্দন রাহুলের

Advt

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...