Friday, May 15, 2026

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

Share post:

বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মারা গেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন। ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার দিল্লিতে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মোদি ট্যুইট করে লিখেছেন,”জগমোহনজির মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন ব্যতিক্রম প্রশাসক ও প্রখ্যাত পণ্ডিত। সবসময় দেশের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করতেন জগমোহন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা।” জগমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে তাঁর উল্লেখ্যযোগ্য কর্মকাল স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-ব্রিটেনে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনোয়োগ করবেন সেরাম কর্তা

১৯২৭ সালে জন্ম হয় জগমোহনের। তিনি দিল্লি ও গোয়ার উপ রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন। তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের পঞ্চম রাজ্যপাল। ১৯৭১ সালের ২৬ জনুয়ারি ‘দিল্লি মাস্টার প্ল্যান’-এর জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। জগমোহন বিজেপিতে যোগ দিয়ে দিল্লি থেকে বেশ কয়েকবার বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬-এ প্রথমবার লোকসভায় নির্বাচিত হন এবং নগর উন্নয়ন ও পর্যটন দফতরের মন্ত্রী হয়েছিলেন জগমোহন।

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...