Friday, May 22, 2026

বারবার বলতে বাধা বিরোধী দলনেতাকে: স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তুতি

Date:

Share post:

লোকসভা থেকে রাজ্যসভা। বিরোধী সাংসদদের বক্তব্য পেশে বাধার রাজনীতি বিজেপির মোদি সরকারের। এমনকি প্রাইভেট মেম্বার বিল নিয়েও আলোচনায় সায় দিচ্ছেন না রাজ্যসভার চেয়ারম্যান। প্রতিবাদে কোন পথে বিরোধীরা তা নিয়েই সোমবার বৈঠকে বসেছিল বিরোধী দলের দলনেতারা। সেই মতো লোকসভা স্পিকার ওম বিড়লার (Om Birla, Speaker) বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি শুরু করল বিরোধীরা।

সোমবারের বিরোধীদের বৈঠকের পরে লোকসভার অধিবেশন শুরু হতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্য পেশের দাবি জানায় কংগ্রেস সাংসদরা। এর জেরে লোকসভা দুই দফায় বেলা ১১টা ও ১২টায় মুলতুবি হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা ২টোয় অধিবেশন শুরু হলেও দিনের মতো মুলতুবি (adjournement) হয়ে যায় অধিবেশন।

আরও পড়ুন : সংসদে কোন পথে: অধিবেশনের আগে বৈঠকে বিরোধী জোট

সোমবারও বিরোধী দলনেতা যে বক্তব্য পেশ করতে পারবেন না, তা নিশ্চিত হয়ে যায়। এরপরই স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) বিরুদ্ধে অনাস্থার (no confidence motion) প্রস্তুতি শুরু করে কংগ্রেস। যদিও বাকি বিরোধী দলগুলির মতামত জানা যায়নি এই বিষয়ে।

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...