Thursday, May 7, 2026

১৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বিহারে , ঘোষণা নীতীশ কুমারের

Date:

Share post:

করোনা সংক্রমণের রাশ টানতে এবার পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে একথা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। টুইটে তিনি লেখেন, আগামী ১৫ মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে।
মঙ্গলবারের টুইটে বিহারের মুখ্যমন্ত্রী বিহারে করোনার উদ্বেগের কথা জানিয়ে লেখেন, ‘ ‘প্রশাসনের সব আধিকারিক ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিহারে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে’।

বিহারে করোনা সংক্রমণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এনিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নীতীশ কুমার। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Advt

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...