Thursday, March 5, 2026

২৭ বছরের সম্পর্ক ভাঙলেন বিল ও মেলিন্ডা গেটস

Date:

Share post:

বিল এবং মেলিন্ডা গেটস বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করেছেন। ২৭ বছরের বৈবাহিক সম্পর্কে তাঁরা এখানেই ইতি টানলেন বলে ট্যুইট করে জানিয়েছেন গেটস দম্পতি। বিল গেটসের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ট্যুইট করা হয়েছে।

মঙ্গলবার টুইট করে লেখেন, “২৭ বছরেরও বেশি সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আমাদের তিন প্রতিভাবান সন্তান রয়েছে। আর একটা প্রতিষ্ঠান আছে যা বিশ্বজুড়ে সাধারণ মানুষের জন্য কাজ করে। এই প্রতিষ্ঠানের জন্য আগের মতোই আমরা একসঙ্গেই কাজ করব। তবে দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিশ্বাস আর নেই। অনেক ভাবনা চিন্তা এবং আমাদের সম্পর্ককে বাঁচানোর অনেক চেষ্টার পর আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।”

আরও পড়ুন-ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই  স্থগিত রাখা হল আইপিএল, জানালেন জয় শাহ

১৯৮৭ সালে Microsoft-এ থাকার সময় প্রথমবার মেলিন্ডার সঙ্গে দেখা হয়েছিল বিল গেটসের। তার পর ১৯৯৪ সালে বিল সাত পাকে বাধা পড়েন মেলিন্ডার সঙ্গে। শুরু হয় তাঁদের নতুন জীবন। আপাতত তাঁরা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে একসঙ্গেই কাজ করবেন বলে জানা যাচ্ছে।

Advt

spot_img

Related articles

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...