Wednesday, May 6, 2026

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যার চেয়ে কিছু কম নয়”, যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট

Date:

Share post:

‘অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যার চেয়ে কিছু কম নয়”। কার্যত এই ভাষাতেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh State government) যোগী আদিত্যনাথ সরকারকে (chief minister Yogi Adityanath) ভর্ৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High court )। সম্প্রতি লখনউ ও মিরাট জেলায় হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই এই বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় । সেই মামলার শুনানির প্রেক্ষিতেই উত্তর প্রদেশ রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করল এলাহাবাদ হাইকোর্ট। রোগীমৃত্যুর প্রসঙ্গ তুলে আদালতের তরফে বলা হয়, ” কর্তৃপক্ষের দায়িত্ব অক্সিজেন সরবরাহ যেন সবসময় চালু থাকে।” বিচারপতি সিদ্ধার্থ ভর্মা ও বিচারপতি অজিত কুমার জনস্বার্থ মামলার শুনানিতে বলেন, “অক্সিজেনের সরবরাহ না থাকায় যেভাবে করোনা রোগীর মৃত্যু হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। হাসপাতালে অক্সিজেনের অভাব অপরাধ এবং গণহত্যার চেয়ে কম কিছু নয়।” উন্নত প্রযুক্তি থাকা সত্বেও রোগীমৃত্যুর প্রসঙ্গে তাঁরা বলেন, “যেখানে বিজ্ঞান এত উন্নত হয়ে গিয়েছে যে হার্ট ট্রান্সপ্ল্যাট ও ব্রেন অপারেশনের মত জটিল সার্জারিও এখন সম্ভবপর হচ্ছে, সেখানে কীভাবে অক্সিজেনের অভাবে একের পর এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে? “আদালতের তরফে লখনউ ও মিরাটের জেলাশাসকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার তদন্ত করে, পরবর্তী শুনানির দিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...