Saturday, May 9, 2026

কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তুফানগঞ্জ থানার চিলাখানার ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম শাহিনুর রহমান। বিজেপি হামলা চালায় বলে অভিযোগ৷ আজ চিলাখানা গ্রামে হাত বাধা অবস্থায় দেহ পরে আছে জমিতে। মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ। রক্তাক্ত দেহ ঘিরে এলাকায় ভিড় করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আছে৷ মৃতের পরিবারের দাবি রাত থেকে নিখোজ ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী। রাতভর খোজ করে পরিবার। সকালে তারা জানতে পারেন জমিতে পরে আছে দেহ। তুফানগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে জানায় দেহের হাত বাধা ছিল। দেহের নিচে কোনো পোষাক ছিল না। মাথার পেছেনে প্রায় তিনটি গভীর ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হওয়াতেই এই আঘাতের চিহ্ন বলে দাবি পুলিশের। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহের চারপাশে ভিড় করে থাকা দলের কর্মীদের সরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তাদের দলের কর্মীকে কুপিয়ে খুন করেছে বিজেপি। দলের সক্রিয় কর্মী ছিলেন শাহিনুর রহমান৷ যদিও বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভার দাবি এসব ভিত্তিহীন অভিযোগ। তৃণমূল কংগ্রেস হামলা করছে জেলা জুড়ে৷ চিলাখানাতে তৃণমূল কংগ্রেসের হামলায় বাড়ি ছাড়া হয়েছে প্রচুর বিজেপি কর্মী।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...