Saturday, May 9, 2026

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মারাঠা সংরক্ষণ অসাংবিধানিক, জানিয়ে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

মহারাষ্ট্রে (Maharashtra) মারাঠাদের(Maratha) জন্য ৫০ শতাংশের বেশি সংরক্ষণের দাবি জানানো হয়েছিল অনেক আগে থেকেই। তবে এই পদক্ষেপ সম্পূর্ণ অসাংবিধানিক দাবি করে খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের জেরে রাজ্যবাসীর মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে।

রাজ্য শিক্ষা ক্ষেত্রে ভর্তি ও রাজ্য সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি মারাঠাদের সংরক্ষণ আগেই খারিজ করে দিয়েছিল বোম্বে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানানো হয় শীর্ষ আদালতে। বুধবার শীর্ষ আদালতের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ বম্বে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই এই মারাঠা সংরক্ষণ খারিজ করে দেয়। সুপ্রিমকোর্টে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি অশোক ভূষণের, বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি এস আবদুল নাজির, বিচারপতি হেমন্ত গুপ্তা, বিচারপতি এস রবিচন্দ্র ভাট।

উল্লেখ্য, ২০১৯ সালের জুন মাসেই সংরক্ষণ খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট। মারাঠা কোটার কারণে সংরক্ষণের নীতি মেনে কর্মক্ষেত্রে ১২শতাংশের বেশি যেন সংরক্ষণ না হয়। শিক্ষা ক্ষেত্রে যেন ১৬ শতাংশের বেশি না হয়। বুধবার বোম্বে হাইকোর্টের সেই রায় বহাল রাখল শীর্ষ আদালত।

Advt

Related articles

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...