Thursday, May 21, 2026

গভীর রাতে টোটো-বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনার বলি ৫

Date:

Share post:

একইসঙ্গে টোটো (Toto), মোটর বাইকের (Motor Cycle) সঙ্গে একটি লরির (Lori) মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইটাহার (Itahar) থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের (NH 34) পাম্প মোড় এলাকায়। মৃত ৫, যাদের মধ্যে ২ জন শিশু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিয়ে বাড়ি থেকে একইসঙ্গে ফিরছিল যাত্রীবোঝাই টোটো ও একটি মোটরবাইক। সেই সময় উল্টো দিক থেকে প্রবল গতিতে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটর বাইক ও টোটোতে থাকা মোট পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। অন্যদিকে, আহতদেরও উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...