Saturday, March 14, 2026

গত এক সপ্তাহে বিশ্বে মোট করোনা আক্রান্তের অর্ধেক ভারতে, মৃত ২৫ শতাংশ

Date:

Share post:

ভারতে করোনা আক্রান্তের(Corona infected) সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। একইসঙ্গে উঠে আসছে স্বাস্থ্যব্যবস্থার নগ্ন চেহারাটাও। এরই মাঝে এক ভয়াবহ রিপোর্ট পেশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু(WHO)। যেখানে জানানো হয়েছে গত এক সপ্তাহে বিশ্বের যত জন করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন তার মধ্যে অর্ধেক আক্রান্ত ভারতে(India)। পাশাপাশি মোট মৃতের ২৫% মৃত্যু ভারতে হয়েছে।

বুধবার চাঞ্চল্যকর এই রিপোর্টে হু-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা ভাইরাসে বিশ্বের মোট ৪৬ শতাংশ আক্রান্ত ভারত থেকে হয়েছে। ভয়াবহ মৃত্যু মিছিলের তথ্য তুলে ধরে এই স্বাস্থ্য সংস্থার দাবি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের শেষ সপ্তাহে এসে চরম আকার ধারণ করেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিগত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্তের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষের বেশি রয়েছে। অবশ্য পরিস্থিতি সামাল দিতে বেশিরভাগ রাজ্যে জারি হয়েছে কার্ফু কোথাও বা আংশিক লকডাউন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় নতুন গাইডলাইন জারি করেছেন। পরিস্থিতি সামলাতে পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন। বিগত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২০ জনের।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের রঞ্জি দলের ক্রিকেটার বিবেক যাদব

সাম্প্রতিক তথ্য বলছে বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। সংখ্যাটা ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। তবে আক্রান্তের সংখ্যাটা দিনে দিনে যেভাবে বেড়ে চলেছে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে চলেছে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

Advt

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...