Thursday, May 14, 2026

সুশীলের খোঁজে দিল্লি পুলিশ

Date:

Share post:

দিল্লি পুলিশ খুঁজছে অলিম্পিক্সে( Olympics) দু’বারের পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারকে( sushil kumar)। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক দলকে পাঠানো হয়েছে। সুশীল এখন কোথায় আছেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দিল্লি এবং আশেপাশের রাজ্যগুলিতে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু সুশীলের খোঁজ এখনও পাননি তারা।

গত বৃহস্পতিবারই দিল্লির ছত্রসল স্টেডিয়ামে দুই কুস্তিগিরের মারপিটকে কেন্দ্র একজনের মৃত্যু হয়।এই ঘটনায় নাম জড়িয়ে পড়ে সুশীল কুমারের। পুলিশের তরফ থেকে জানান হয়েছে, এই ঘটনায় সঙ্গে জড়িত সুশীল।

এদিন হরিয়ানার অতিরিক্ত ডিসিপি গুরিকবাল সিং সিধু বলেন,” আমরা তাঁর বাড়িতে দল পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। আমরা তাঁর খোঁজ করছি। অভিযুক্তদের খোঁজে কয়েকটি দল তল্লাশি চালাচ্ছে। সোনু মহাল নামে একজনের বয়ান আমরা নিয়েছি। তিনি সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্টেডিয়ামের পার্কিংয়ের এলাকায় সুশীল কুমারের সঙ্গে অজয়, প্রিন্স দালাল, সোনু, সাগর এবং অন্যান্যদের ঝামেলা হয়।”

গতকাল দিল্লির ছত্রসল স্টেডিয়ামে দুই কুস্তিগিরের মারপিট হয়। সেই ঘটনায় ম‍ৃত‍্যু হয় সাগর রানা নামে এক কুস্তিগিরের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Advt

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...