Friday, June 19, 2026

দিল্লির সব সাংবাদিককে বিনামূল্যে করোনার টিকা দেবে কেজরিওয়াল সরকার

Date:

Share post:

রাজধানীর সব সাংবাদিককে (coronavirus vaccination for all journalist) বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়াল সরকার (Chief minister Arvind Kejriwal)। যিনি মাধ্যমেরই বা যে কোনও রকমের সাংবাদিক হোন না কেন, তাঁকে বিনামূল্যেই টিকা(totally free vaccination) দেওয়া হবে। আর সেই খরচ বহন করবে রাজ্য সরকার। শুক্রবার এ কথা জানিয়েছে কেজরিওয়াল সরকার।

দিল্লি সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের টিকা দিতে একটি বিশেষ কর্মসূচি নেওয়া যাবে। ইলেকট্রনিক, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের শামিল করা হবে এই কর্মসূচিতে। কবে থেকে সাংবাদিকদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে তা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে এ দিন জানানো হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...