Thursday, May 14, 2026

‘দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে’, কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টার বার্তা

Date:

Share post:

দেশজুড়ে সংক্রমণ-গ্রাফ প্রতিদিন উর্ধ্বমুখী হচ্ছে৷ দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু মিছিল৷ আতঙ্ক আরও বাড়িয়েছে বিশেষজ্ঞরা ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করার পর৷
তবে এই উদ্বেগের মাঝেই শুক্রবার আশ্বাসের কথা শুনিয়েছেন কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন ( K Vijay Raghavan)৷ তিনি বলেছেন, “করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) ভারতে নাও আসতে পারে, যদি সঠিক এবং কঠোরভাবে বিধি (corona protocol) মানা হয়”৷ পাশাপাশি তিনি বলেছেন, “ভাইরাস নিয়ন্ত্রণে আরও উন্নত ভ্যাকসিনের প্রয়োজন দেখা দিয়েছে”৷ প্রসঙ্গত, এর আগে তিনিই জানিয়েছিলেন, “দেশে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।”

করোনার তৃতীয় ঢেউ ভারতে নাও আসতে পারে, এমন বক্তব্যের ব্যাখায় বিজয় রাঘবন বলেছেন, “এখন থেকেই সঠিক পদক্ষেপ করা গেলে দেশের সর্বত্র করোনার তৃতীয় ঢেউ আসবে না৷” তিনি বলেছেন, “দেশজুড়ে অতিমারির প্রভাব কোথাও খুব বেশি, আবার কোথাও খুবই কম। ফলে এটা বোঝা যাচ্ছে, তৃতীয় ঢেউ আসতে পারে শুধু বেনিয়ম হচ্ছে এমন জায়গাতেই।”

আরও পড়ুন-একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন

রাঘবন আরও জানান, “তৃতীয় ঢেউয়ের থেকেও এখন বেশি আলোচনা দরকার করোনা- সংক্রমিত এলাকা নিয়ে, সংক্রমণের তীব্রতা নিয়ে। আগে থেকে কঠোর পদক্ষেপ নিলে করোনার তৃতীয় ঢেউ সব জায়গায় তো বটেই, গোটা দেশেও আসবে না। এর জন্য আঞ্চলিক স্তরকে আগে গুরুত্ব দিতে হবে”৷ রাঘবনের পরামর্শ, সম্পূর্ণ লকডাউন থেকে কারফিউ সহ অন্যান্য পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। তিনি বলেছেন, মৃদু উপসর্গ দেখা দিয়েছে, এমন রোগীদের জন্যও ঢালাও করোনা টেস্ট, টিকাকরণে জোর দিতে হবে।
গত বুধবার কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন’ই এক সরকারি বিবৃতিতে জানিয়েছিলেন, “করোনার নতুন স্ট্রেনের সঙ্গে টিকারও বদল প্রয়োজন। এখন যে টিকা রয়েছে তা করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ আটকানোর জন্য। এরপর দেশে তৃতীয় ওয়েভ প্রবেশ করবে। তৃতীয় ওয়েভ আসবেই। ফলে, আরও বেশি সংক্রমণ হবে। তা রুখতে উন্নতমানের টিকা বানাতে হবে। সেই বিজয় রাঘবন’ই এখন জানালেন, সঠিক এবং কঠোরভাবে বিধি মানা হলে দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে”৷

Advt

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...