Wednesday, June 3, 2026

ভয়াবহ বিস্ফোরণ, অন্ধ্রপ্রদেশে মৃত কমপক্ষে ১০ খাদান শ্রমিক

Date:

Share post:

পাথর খাদানে আচমকা বিস্ফোরণে মারা গেলেন অন্তত ১০ জন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও কয়েকজনকে ভর্তি করা হয়েছে। চলছে মরণ-বাঁচন লড়াই। শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলার একটি পাথরের খনিতে। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তানিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। বিস্ফোরণের জেরে আটকে রয়েছে আরও কিছু শ্রমিক। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
প্রতিদিনের মতো শনিবারও খাদানের কাজ চলছিল। পাথর ভাঙার জন্য যে বিস্ফোরক জমা করে রাখা হয়,সেই স্তুপেই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে প্রাথমিকভাবে মৃত্যু হয় ৫ জন শ্রমিকের। সঙ্কটজনক অবস্থায় আরও বেশ কিছু শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও মারা যান আরও ৬ শ্রমিক। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রের খবর। কীভাবে এই বিস্ফোরণ ঘটল ,তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...