Thursday, May 14, 2026

করোনা আক্রান্ত, সুস্থ হয়েই শপথ নেবেন ব্রাত্য বসু

Date:

Share post:

করোনায় আক্রান্ত ব্রাত্য বসু। ভোট প্রচারের সময় থেকে সক্রিয় ভূমিকায় দেখা যায় তাঁকে। ভোটপর্ব মিটতেই গত সোমবার থেকে সর্দি, জ্বরের উপসর্গ দেখা দিতেই কোভিড পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে কালিন্দির বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ব্রাত্য।
তৃতীয়বারের জন্য বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠানেও ব্রাত্য ছিলেন তিনি। তৃণমূল নেতৃত্বের খবর, সুস্থ হয়েই শপথ নেবেন ব্রাত্য বসু।
আক্রান্ত হওয়ার পর থেকে স্থিতিশীল অবস্থায় হোম আইসোলেশনে রয়েছেন ব্রাত্য বসু। এর আগে তথ্য প্রযুক্তি,শিক্ষা ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে কোন বিভাগের মন্ত্রিত্ব তাঁর জন্য ভাবা হয়েছে ,তা এখনও জানানো হয়নি।

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...