Thursday, May 14, 2026

পূর্ণমন্ত্রী হিসেবে আস্থা পুরনো মুখেই, বাদ পড়লেন মদন-নির্মল-তপন

Date:

Share post:

তৃতীয়বার ল্যান্ডস্লাইড ভিকট্রি তৃণমূল কংগ্রেসের। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বুধবারই শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার শপথ নেবেন মন্ত্রীরা।

রাজভবনে এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা জমা পড়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় পুরনো মন্ত্রীদের পাশাপাশিই এবার রয়েছেন ১৭ জন নতুন মুখ। তবে পূর্ণমন্ত্রী হিসেবে পুরনোদের ওপরই আস্থা রাখছেন মমতা। এদিকে নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mirta)। তবে, কামারহাটি থেকে জয়ী হলেও তালিকায় নাম নেই প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর (Madan Mirta)। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার সদস্য তাপস রায়, তপন দাশগুপ্ত ও নির্মল মাজি।

আরও পড়ুন- ভারতে কবে শেষ হবে করোনার দ্বিতীয় ঢেউ, কী বলছেন গবেষকরা

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, টলিউড থেকে বেশ কয়েকজন এবার ভোটে জিতে বিধায়ক হলেও, মন্ত্রিসভায় তাঁদের কারোরই এখনও পর্যন্ত ঠাঁই হয়নি। জল্পনা ছিল লাভলী মৈত্র এবং রাজ চক্রবর্তী এই দুজনকে নিয়ে তবে যে তালিকা রাজভবনে গেছে সেই তালিকায় তাদের নাম নেই।

অসুস্থ থাকায় অমিত মিত্র এবং ব্রাত্য বসু- এঁরা দুজনেই ভার্চুয়ালি শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ভারতে ‘করোনা বিস্ফোরণের’ কারণ ব্যাখ্যা করলেন হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্যা

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...