Sunday, June 14, 2026

কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) তদন্তে নেমে মূল অভিযুক্ত অনুপ মাঝি(Anup maji) ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে তার কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত(property seized) করা হয়েছে। লালার ওপর চাপ বাড়াতে সোমবার ফের তৎপর হল সিবিআই। বাজেয়াপ্ত করা হলো লালার বিধাননগরের বাড়িটিও।

গত ৬ মে বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় লালার সল্টলেক সিটি সেন্টারের একটি দোকান বাজেয়াপ্ত করা হয় সিবিআইয়ের তরফে। সেদিনই তাঁর সল্টলেকের বাড়িতেও একটি নোটিস ঝোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানিয়ে দেওয়া হয় অবিলম্বে যেন এই বাড়িটি খালি করে দেন লালা। এরপরই সোমবার বিধাননগরের এসডিও বিধাননগর উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে লালার সল্টলেকের এএ ব্লকের বাড়িতে যান এবং সিল করে দেন বাড়িটি।

আরও পড়ুন:দিল্লির করোনা হাসপাতালকে ১২ কোটি টাকা দিলেন অমিতাভ বচ্চন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা হয়েছিল আদালতের রক্ষাকবচ পেলেও শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত লালা। এরপর সিবিআইয়ের আবেদনের ইতিতে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, এই ৪ জেলায় লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বাজারে যার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের। বাজেয়াপ্ত করা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না লালা। একইসঙ্গে অস্থাবর সম্পত্তির মিউটেশনও করতে পারবেন না তিনি।

Advt

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...