Wednesday, March 11, 2026

মুখ্যসচিবের মেয়াদ বাড়াতে চায় রাজ্য, দিল্লিতে চিঠি

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapon Banerjee) অবসর নেওয়ার কথা চলতি মাসের শেষেই। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে (extension) চাইছে নতুন রাজ্য সরকার। এজন্য দিল্লিতে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হচ্ছে৷ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমবার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের কাজের মেয়াদও বাড়ানো হয়েছিল।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদবৃদ্ধির বিষয়ে রাজ্যের যুক্তি, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন প্রায় জরুরি পরিস্থিতি রাজ্যে। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু প্রশাসনের শীর্ষ স্তরে দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে৷ তিনি ওই পদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে।কেন্দ্রের অনুমতি মিললে আপাতত প্রথম দফায় ৩ মাস তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য। সেই মর্মেই আবেদন জানানো হচ্ছে দিল্লির কাছে।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...