Saturday, March 14, 2026

প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, বজ্রাঘাতে মৃত্যু ৩

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কীর্ণাহার-কাটোয়া রোডে। গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন গাড়ির চালক-সহ দু’জন। আহত হয়েছেন ডাম্পারে থাকা আরও এক ব্যক্তি। এদিকে, সামশেরগঞ্জ ও পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হল মোট তিনজনের।
মঙ্গলবার দুপুরে বৃষ্টির পাশাপাশি অন্ধকারে নেমে আসে চারপাশে। ফলে রাস্তায় যানবাহন দেখা যাচ্ছিল না। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, কীর্ণাহারের দিক থেকে এগিয়ে আসছিল একটি ডাম্পার। রাস্তায় আলোর অভাবে উলটো দিক থেকে আসা একটি মারুতি অল্টোকে প্রবল গতিবেগে ধাক্কা মারে সেটি। ডাম্পারটি এতটাই দ্রুত গতিতে ধাক্কা মারে যে গাড়িটি ছিটকে যায় রাস্তার পাশের মাঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ দু’জনের। ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। এরপর গাড়িটিকে ক্রেনের সাহায্যে তুলে সেটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, গাড়িতে থাকা একটি সারমেয়ও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে পশু হাসপাতালে পাঠানো হয়েছে।মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে প্রবল বৃষ্টিপাত হয় মুর্শিদাবাদেও। মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় দুই কৃষকের। মৃতদের মধ্যে একজন সামশেরগঞ্জের বাসিন্দা। অন্যজন সুতির এক নম্বর ব্লকের রিংকু মাঝি। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিন ব্জ্রাঘাতে পূর্ব বর্ধমানের একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Advt

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...