Friday, May 15, 2026

নম্র, বিনয়ী হয়ে মানুষের সেবা করতে হবে, দলীয় বিধায়কদের চিঠি লিখে পরামর্শ মমতার

Date:

Share post:

“বাংলার মানুষ আজ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে, সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সাথে জনগণের সেবা করতে হবে।”

সদ্যনির্বাচিত দলীয় বিধায়কদের চিঠি লিখে এভাবেই তাঁদের ‘কর্তব্যের’ কথা স্মরণ করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)৷ একইসঙ্গে দলীয় বিধায়কদের (TMC- MLA) মানুষের সঙ্গে যোগাযোগ রাখার এবং সমন্বয় রেখে চলারও পরামর্শ দিয়েছেন তিনি৷

বিধায়কদের কাছে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, “সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়লাত করার জন্য তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন ৷ তোমার এই জয়, বাংলার মা, মাটি, মানুষের জয়৷ উন্নয়নের জয়, সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়৷”

মমতা লিখেছেন, “গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি৷ আগামীদিনেও আরও কাজ করতে হবে৷ মনে রাখবে, বাংলার মানুষ আজ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, তার যোগ্য সম্মান দিয়ে
সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সাথে জনগণের সেবা করতে হবে।”

আগামী ৫ বছর দলীয় বিধায়করা কীভাবে কাজ করবেন, চিঠিতে তার দিকনির্দেশ করে মমতা লিখেছেন, “এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করো। তবেই আমরা পারবো বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দিতে”।

চিঠির একদম শেষ লাইনে তিনি লিখেছেন, ” তৃণমূল কংগ্রেস জনগণের দল, জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের অঙ্গীকার”৷

তৃণমূল সূত্রে খবর, এই চিঠি ইতিমধ্যেই তৃণমূলের বিধায়কের কাছে পৌঁছতে শুরু করেছে।

আরও পড়ুন- পদ্ম-বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে মোদিকে বিঁধলেন তৃণমূলের সায়নী

Advt

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...