Saturday, May 23, 2026

২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ, বাড়ল মৃত্যুও

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) দেশজুড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মাঝে দু’দিন আক্রান্তর সংখ্যা কমলেও শেষ ২৪ ঘন্টায় দেশে ফের উঠল দৈনিকে সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আরও ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন করোনা আক্রান্ত হলেন। বাড়ল মৃত্যুর সংখ্যাটাও। এই সময়ের মধ্যে করোনার বলি হয়েছেন ৪ হাজার ২০৫ জন। তবে, এই সময়ে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন রোগী। আজ, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affirs) পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে।

সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজারেরও বেশি। বর্তমানে এক্টিভ কেস ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯ জন। অন্যদিকে, এ পর্যন্ত দেশে ১৭ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার ৯৯১ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন:শীতলকুচি কাণ্ড: তদন্তে অসহযোগিতা জওয়ানদের, অসন্তুষ্ট CID প্রয়োজনে আদালতে যাবে

Advt

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...