Sunday, May 10, 2026

বিধায়ক পদ ছাড়লেন নিশীথ-জগন্নাথ, বিজেপির বিধায়ক কমে এখন ৭৫

Date:

Share post:

অবশেষে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নিশীথ প্রমাণিক এবং জগন্নাথ সরকার। থাকছেন সাংসদ পদেই। দিনহাটার বিজেপি বিধায়ক হয়েছিলেন নিশীথ প্রামাণিক। শান্তিপুর থেকে নির্বাচিত হয়েছিলেন জগন্নাথ সরকার। জানা গিয়েছে, দলের নির্দেশেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নিশীথ এবং জগন্নাথ।

এ প্রসঙ্গে নিশীথ প্রমাণিক বলেন, “একইসঙ্গে দুটি সদনের সদস্য থাকা যায় না। এই কারণেই দলে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। সেই নির্দেশ মতোই আজ ইস্তফা দিলাম।” বিধায়ক পদে ইস্তফা দিয়ে জগন্নাথ সরকার বলেন, “দল চেয়েছে তাই বিধায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। নির্বাচনের যে ফল তাতে মোটেই বিজেপি দুর্বল বলে প্রমাণ হয় না। রাজ্যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী বিপক্ষ।”

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক আবাসন তৈরি করবে রাজ্য সরকার : ফিরহাদ

একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন দখল করে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল পদ্ম শিবির। এই নির্বাচনে ৪ সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নির্বাচনে ভরাডুবি হলেও দিনহাটায় নিশীথ প্রমাণিক এবং শান্তিপুর থেকে জগন্নাথ সরকার জয়ী হন এবং বাকিরা বিপুল ভোটে পরাজিত হন। কিন্তু নির্বাচনে জয়ী হয়েও কোন লাভ হল না, ছড়াতে হল বিধায়ক পদ। এখন বিজেপির বিধায়কসংখ্যা কমে হল ৭৫।

Advt

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...